রাজনীতি

মুজিবনগরে পুলিশের উপর জামায়াত শিবিরের নগ্ন হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর:

পুলিশের উপর জামায়াত শিবিরের নগ্ন হামলার প্রতিবাদে প্রতবাদ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুজিবনগর উপজেলা যুবলীগ। আজ বৃহস্পতিবার বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,যুগ্ন সম্পাদক নিশান সাবের, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,যুবলীগ নেতা মোজাম্মেল হক, কুতুবউদ্দিন ,টিটু, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকন উদ্দিন ,সম্পাদক বিদ্যুৎ প্রমূখ।

এর আগে মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্ব একটি প্রতিবাদ মিছিল বের হয়ে কেদারগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।