মেহেরপুর নিউজঃ নির্বাচনী এলাকাভিত্তিক প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ তাজউদ্দীন খান।
তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালি ইউনিয়নের অসহায়, গরিব ও দুস্থ জনগণের মাঝে জন প্রতি এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুন্দ, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম দরিদ্র মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।