মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ গোলাম শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোরের দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতার গোলাম শেখ আনন্দবাস গ্রামের নাসির উদ্দিনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পের এসআই প্রহল্লাদ রায় এর নেতৃত্বে পুলিশের একটি দল আনন্দবাস গ্রামে গোলাম শেখের বাড়িতে অভিযান চালান।
এ সময় পুলিশের আগমনী টের পেয়ে গোলাম শেখ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার রান্না ঘরের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।