বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

March 17, 2017

মেহেরপুর নিউজ,১৭ মার্চ: মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে র‌্যলীটি শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমেপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। এসময় মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা সকল সরকারী কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতের লেখা, চিত্রাাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।