বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বঙ্গবন্ধুু জাতীয় যুব দিবস উদযাপন

By মেহেরপুর নিউজ

November 02, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছ।

সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে জুম কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডুর সভাপতিত্বে যুব দিবসের প্রতিপাদ্য মুজিববর্ষের আহবান,যুবকর্মসংস্থান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বায।

অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন এর চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমূখ পরে সেখানে ৩৭ জন যুবকের মধ্যে ৫ লক্ষ ৯২ হাজার টাকা পরিবারভিত্তিক কর্মসূচীর আওতায় যুবঝণের চেক বিতরন করা হয়। একই সাথে রাজস্ব কর্মসূচীর আওতায় ১ জন যুবকে ৬০ হাজার টাকা বিতরন করা হয়।