বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বজ্রপাতে কৃষক নিহত

By মেহেরপুর নিউজ

August 02, 2021

মুজিবনগর প্রতিনিধি :

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকােনা গ্রামের মাঠে বজ্রপাতে রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত রফিকুল নাজিরাকােনা গ্রামের আবুল কাশেমের ছেলে।

সােমবার বিকেলের দিকে নিহতের ঘটনা ঘটে। এলাকাবাসি সূত্রে জানা গেছে,সােমবার বিকেলে আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল।এসময় রফিকুল গ্রামের একটি মাঠে ট্রেলার দিয়ে জমি চাষ করছিলেন। এসময় আকস্মিক একটি বজ্রপাত তার শরীর আঘাত করলে,গুরুতরভাবে আহত হন। মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।