টপ নিউজ

মুজিবনগরে বজ্রপাতে ফরিদ নামে একজন নিহত

By মেহেরপুর নিউজ

June 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে ফরিদ নওদা (৫০) নামে এক ব্যাক্তি মারা গেছে। রবিবার বিকেলে পুরন্দরপুর নটগাড়ির মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ নওদা মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামের মৃত বকস নওদার ছেলে।

দারিয়াপুর ইউপি সদস্য তারা মিয়া জানান প্রতিদিনের ন্যায় আজও সে নটগাড়ির মাঠে জমির ফসল দেখতে এবং গরুর ঘাস কাটার জন্য যায় বিকেল ৪ টা সাড়ে ৪ টার দিকে মাঠেই বজ্রপাতে তার মৃত্যু হয়। মাঠে থাকা অন্যান্য কৃষক তাকে দেখতে পেয়ে তার লাশ বাড়ি নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছিল