মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে করোনা ভাইরাস এর ২য় ঢেউ এর উর্দ্ধগতি প্রতিরোধে বল্লভপুর হাসপাতালের সেবা দানকারী নার্সদের মাঝে করোনা প্রতিরোধ উপরকরণ বিতরণ করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদ। শুক্রবার সকালে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর মিশন হাসপাতালের সিষ্টার জোলিয়ান এম রোজ এর হাতে এ সকল উপকরণ তুলে দেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন। বিতরণের সময় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুজিত মল্লিক উপস্থিত ছিলেন। এ সময় ৫০ পিচ মাস্ক, হ্যান্ড গ্লাভস,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
উপকরণ বিতরন অনুষ্ঠানে নার্সদের উদ্দেশে আয়ূব হোসেন বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাবলী বাস্তবায়নের লক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের পরামর্শক্রমে আমাদের এই কর্মসূচি।
আমরা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হব না।নিয়মিত মাস্ক পরিধান করবো।সামাজিক দুরুত্ব বজায় রাখবো।নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করবো।তাহলেই ইনশাআল্লাহ আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো।