বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বিজয় পয়েন্ট নিয়ে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

March 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ মার্চ: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নেটিজেন আইটি লিমিটেডের শিশুদের শিক্ষা মূলক সফটওয়ার বিজয় পয়েন্ট তৈরি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেটিজেন আইটি লিমিটেডের জোনাল পার্টনার রাসেল আহামেদ, বিডিপি নাহিদুর রহমান, বিইপি মুজাহিদ মুন্না, শরিফুল ইসলাম প্রমুখ।