টপ নিউজ

মুজিবনগরে বিদ্যুত স্পৃষ্টে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

May 26, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে শিলা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিলা তারানগর গ্রামের স্কুল পাড়ার সেলিম রেজার মেয়ে।

বুধবার সকাল ১১টার দিকে তারানগর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,শিশু শিলা বাড়ির পাশে একটি (নদী) খালের পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে খালের পাশে বিদ্যুতের খুঁটিতে হাত দিলে,বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারাত্বকভাবে আহত হয়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।