বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 14, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে বেদেনা খাতুন (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলের দিকে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত বেদেনা খাতুন ওই গ্রামের জামাত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বেদেনা খাতুন নিজ বাড়ীতে ঘরের বারান্দায় বিদ্যুতের তারে হাত লেগে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।