মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন।