বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বেঙ্গল ছাগল বিতরণ

By মেহেরপুর নিউজ

July 11, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগল (পাটি ছাগল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার মাঝপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাগী বিতরণের উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১ টি পরিবারের মাঝে ৪২ টি ছাগি বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হারিছুল আবিদ সেখানে উপস্থিত ছিলেন।