বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ভিক্ষুক পুনর্বাসনে গরু বিতরন

By মেহেরপুর নিউজ

October 09, 2024

মেহেরপুর নিউজ:

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ হিসাবে গরু  বিতরণ করা হয়েছে।

বুধবার সকালের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম উপস্থিত থেকে মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকার ৪ জনের মাঝে গরুর বাছুর বিতরণ করেন।

সম্ভাব্যতা ও বিকল্প কর্মসংস্থান গ্রহণের ইচ্ছা প্রকাশের মাধ্যমে অনুদান প্রদানের জন্য ভিক্ষুকদের বাছাই করা হয়। এছাড়াও অনুদান প্রাপ্ত ভিক্ষুকগণ ভিক্ষাবৃত্তি ছেড়ে বিকল্প কর্মসংস্থান বেছে নেওয়ার ব্যাপারে অঙ্গিকার ব্যক্ত করেন। এসময় মুজিবনগর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।