বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ভূমিহীন -গৃহহীন পরিবারকে খাস জমি ও গৃহ প্রদান

By মেহেরপুর নিউজ

July 21, 2022

মেহেরপুর নিউজ :

বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “আশ্রায়ন প্রকল্প”-২ এর আওতায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারাদেশে ভূমিহীন গৃহহীন প্রতিটি পরিবারকে ২ শতাংশ খাস জমি ও গৃহ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।এ লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার সকালে পুরের মুজিবনগর উপজেলা ভূমি ও গৃহ প্রদান উদ্বোধন করা হয়।জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা ভূমিহীনদের মাঝে ভুমি ও গৃহ প্রদান করেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার সেখানে উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ের মুজিবনগর উপজেলা ৬ টি পরিবারকে ভূমি ও গৃহ প্রধান করা হয়।