বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ভূমি ও গৃহহীন ৯ টি পরিবার পেলো জমিসহ ঘর

By মেহেরপুর নিউজ

March 22, 2023

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহিনী অর্থাৎ “ক” শ্রেণীর পরিবারের জন্য নির্মিত আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৮ হাজার ২১০টি গৃহ ও চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ৩১ হাজার ১৫৫ টি গৃহ সর্বমোট ৩৯ হাজার ৩৬৫ টি গৃহ উপকার ভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এরই অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলা ৯ টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। একই সাথে মুজিবনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের উদ্বোধন করেন।

এ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনাতনে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভূমিহীন পরিবারের মধ্যে ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস উপস্থিত থেকে মুজিবনগর উপজেলা পর্যায়ের ঘর প্রদান করেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।