বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপিত

By মেহেরপুর নিউজ

May 19, 2022

মেহেরপুর নিউজ:

মুজিবনগর উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে ‘সকল ভূমি সেবা এক ঠিকানায়’ এই প্রতিপাদ্যে  র‌্যালী ও আলোচনা মধ্য দিয়ে  মুজিবনগর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপিত করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি সেবাকে সহজলভ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মুজিবনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এর আগে মুজিবনগর উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে এসে  শেষ হয়।