টপ নিউজ

মুজিবনগরে ভ্রাম্মমান আদালতে গাঁজা সেবনকারীর কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

March 27, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগরে গাঁজাসেবন কারি এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্মমান আদালত।

শনিবার দুপুরে মুজিবনগর সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম এ কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্মমান আদালত সূত্রে জানা গেছে মুজিবনগর উপজেলার রশিকপুর ব্রীজ এর পাশ থেকে সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামের শান্তি মল্লিক এর ছেলে নীল মল্লিক কে ৪০ গ্রাম গাঁজা সহ আটক মুজিবনগর থানাধীন রতনপুর পুলিশ ফাড়ির এস আই নাজমুল ও এ এস আই রাশেদ পরে তাকে মুজিবনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দপ্তরে নিয়ে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২ এর এক ধারিয়া ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা। এবং জনসম্মুখে গাজা পুড়িয়ে বিনিষ্ট করা হয়।