মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর উপজেলার বাগোয়ান ও বল্লভপুর মোড়ে ৫টি মুদি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তির্ন বিভিন্ন পন্য রাখার দায়ে ২ হাজার ২’শ ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ অভিযান চালায়। এ সময় মুজিবনগর উপজেলার বগোয়ান ও বল্লভপুর মোড়ে ৫টি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তির্ন বিভিন্ন পন্য রাখার দায়ে দোকান মালিকের কাছ থেকে ২ হাজার ২’শ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।