টপ নিউজ

মুজিবনগরে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একজনের মৃত্যু; আহত-১

By মেহেরপুর নিউজ

December 16, 2020

মেহেরপুর নিউজ:

মুজিবনগরে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছছের সাথে ধাক্কা খেয়ে বিশা (৩২) নামের একজন কাচামাল ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। সাথে তার পিছনে বসে থাকা মাগুরা জেলার তার ব্যাবসায়ীক পার্টনার গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যাক্তির নাম জানা সম্ভব হয়নি। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে মুজিবনগর উপজেলার রশিকপুর ভবানিপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত বিশা রশিকপুর গ্রামের মৃত, তছেন খার ছেলে।

জানা গেছে বিশা খা ও তার পার্টনার একসাথে কাচামালের ব্যাবসা করতো। ব্যাবসায়ীক কাজে তার পার্টনার রশিকপুরে আসে। কাজ শেষে বাসায় যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। ঘটনা শোনার পর মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।