বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

By মেহেরপুর নিউজ

August 06, 2019

 

নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি,সবাই মিলো সুস্থ থাকি এ শ্লোগানে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এ উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এর র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে র‍্যালীতে উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান,মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার আব্দুর রব,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শহিদুল ইসলামসহ উপজেলা সকল অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ উক্ত র‍্যালীতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে থাকা সকল নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়।