বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযর্ক্রম মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযর্ক্রম মাসিক শিক্ষক সমন্বয় সভা ও শিক্ষক কেয়ারটেকারদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মুনির। বক্তব্য রাখেন বিদায়ী কেয়ার টেকার মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।