বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মহাজনপুর বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

October 09, 2024

মেহেরপুর নিউজ:

শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালের দিকে মহজনপুর ইউনিয়নের কোমরপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কালু উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় মহাজনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, বিএনপি নেতা খলিলুর রহমান, সাইফুল ইসলাম, যুবদল নেতা হাফিজুর রহমান, আব্দুল হালিম, হাবিবুর রহমান, মশিউর রহমান, রনি, সজীব, ছাত্রদলের নেতা ইমরান, সজীব প্রমুখ ও উপস্থিত ছিলেন।