বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মহান স্বাধীনতা ও শিশু দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৭ মার্চ শিশু দিবস পালন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তার হোসেন। এসময় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইউব হোসেন,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট কলিম উদ্দিন,মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারী কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,এনজিও প্রতিনিধি,সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।