বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 10, 2019

মেহেরপুর নিউজ, ১০ জুলাই :

মেহেরপুরের মুজিবনগর উপজেলায়  মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) মাসুদুল আলমের সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মুজিবনগর থানার এসআই সুব্রত কুমার পাল প্রমুখ।

এছাড়াও মুজিবনগর উপজেলা নিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।