বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মাহান স্বাধীনতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 26, 2019

মেহেরপুর নিউজ, ২৬ মার্চ:মেহেরপুরের মুজিবনগরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, প্যারেড প্রদর্শনের মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন এসকল কর্মসূচীর আয়োজন করে।

সকালে মুজিবনগর সৃতিসৌধ পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পন করেন।

এর পর মুজিবনগর থানার পক্ষ থেকে আব্দুল হাশেম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিলের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বিাচিত উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুর নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লবের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগসহ সকল সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুলসহ আওয়ামীলীগ সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন ও সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এর আগে ৩১ বার তপোধনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়।