বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

December 16, 2020

মুজিবনগর প্রতিনিধিঃ

মুজিবনগরে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুজিবনগর দারুল উলুম মাক্কিয়া কওমী মাদ্রাসায় মিলাদ মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মিষ্টি মুখের ব্যাবস্থা করেছে বাগোয়ান ইউনিয়ন মৎসজিবি লীগের যুগ্মসম্পাদক জয়নাল আবেদীন।

বুধবার বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বাগোয়ান ইউনিয়ন মৎসজিবিলীগের সভাপতি আলীবদ্দীন শেখসহ মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।