বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মেয়াদবিহীন সেমাই জব্দ

By মেহেরপুর নিউজ

October 12, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে পরিদর্শন করে মেয়াদবিহীন সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার   দুপুরের দিকে অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেয়াদবিহীন সেমাই জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

তারিকুল ইসলাম জানান চুয়াডাঙ্গার জোতি কোম্পানির তৈরিকৃত মেয়াদ বিহীন এই সমস্ত সেমাই উদ্ধার করে ধ্বংস করা হয়।