বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

By Meherpur News

March 22, 2026

মেহেরপুর নিউজঃ জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট বসিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুরের মুজিবনগরে এ অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে দুটি পরিবহন কাউন্টারে ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪(৩) ধারা লঙ্ঘন এবং একই আইনের ৮০ ধারায় মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে, এর আগে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৩ জন চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।