বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেয়ার অবহিত করণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেয়ার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোপীনাথপুরে (গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেবার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার উপস্থিত থেকে কৃষকদের সাথে আলোচনা করেন।এসময় মুজিবনগর, উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।