টপ নিউজ

মুজিবনগরে লকডাউনের দ্বিতীয়দিনে চলছে অটোরিক্সা ও পাখিভ্যান চলাচল

By মেহেরপুর নিউজ

June 25, 2021

 মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে লক ডাউনের দ্বিতীয়দিনে থেমে নেই অটোরিক্সা ও পাখিভ্যান চলাচল। স্বাস্হ্যবিধি না মেনে ইচ্ছে মত চলছে যাত্রী বহনকারী গাড়িগুলো। যেখানে মেহেরপুর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার ভিতরে অটো, পাখি ভ্যান চলাচল একদম নিষিদ্ধ করা হয়েছে। সেখানে সেই নিষেধাজ্ঞা অমান্য করে চালিয়ে চলছে যাত্রী বহনকারী গাড়ি গুলো।

প্রশাসনের নজর এড়িয়ে গ্রামের সড়ক গুলোতে অবাধে চলাচল করছে গাড়িগুলো।এমনকি মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কেও চলাচল করতে দেখাগেছে অটো, পাখীভ্যান। শুক্রবার সকাল ১০ টার দিকে কেদারগন্জ বাজার প্রাঙ্গনে অটো ও পাখি ভ্যান দাড়িয়ে থাকতে দেখা ও চলাচল করতে দেখা গেছে মেহেরপুর জেলায় খুব দ্রুত আকারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ১৫ দিনের কঠোর লকডাউন আরোপ করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিততে বলা হয়েছে ,লকডাউন চলাকালীন সময়ে শুধুমাত্র জরুরী কাজে ব্যবহৃত ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা রাখা যাবে। এছাড়া হোটেল রেস্তোরা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা, কাঁচাবাজার সীমিত সময়ের জন্য খোলা রাখা যাবে। এছাড়া পুরোপুরি বন্ধ থাকবে সকল ধরণের চায়ের দোকান, ইজিবাইক চলাচল, পাখি ভ্যান চলাচল ।

মোটরসাইকেলে শুধুমাত্র চালক একা চলাচল করতে পারবে। রিক্সাতে জরুরী প্রয়োজেনে এক জন যাত্রী চলাচল করতে পারবে। গত মঙ্গলবার বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির কমিটির এক জরুরী (জুম) সভায় এ সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।