টপ নিউজ

মুজিবনগরে লকডাউনের প্রথম দিন বেলা ১২ টার পরে প্রায় ফাঁকা রাস্তাঘাট

By মেহেরপুর নিউজ

June 24, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুর জেলায় খুব দ্রুত আকারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ১৫ দিনের কঠোর লকডাউন আরোপ করেছে জেলা প্রশাসন। তারই ভিত্তিতে লকডাউনের প্রথম দিন আজ। তবে প্রথম দিনেই সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত মুজিবনগরের চিত্র অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

মানুষ রাস্তায় বের হচ্ছে কম যারা জরুরি কাজে বের হচ্ছে তারা মাস্ক ব্যবহার করছে। জেলা প্রশাসনে নির্দেশনা অনুযায়ী দুপুর ১২ টার মধ্যেই সকল দোকানপাট বন্ধ হতে দেখা গেছে।অটোরিক্সা, পাখী ভ্যান খুব একটা চলতে দেখা যায়নি। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে দেখা যায় নি। তবে সকাল থেকে লকডাউন সফল করতে পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।

সকাল থেকে মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম কে দেখা গেছে এলাকায় টহল দিতে। এছাড়া মেহেরপুর ট্রাফিক পুলিশ এর একটি টিম উপজেলার কেদারগঞ্জ বাজারে তাদের চেকপোষ্ট বসিয়ে যারা মটরসাইকেল নিয়ে বাইরে অযাথা ঘুরাঘুরি করছে এবং যাদের গাড়ির প্রয়োজনীও কাগজ নেই তাদের জরিমানা করা হচ্ছে। তবে বেলা ১২ টা পর্যন্ত উপজেলা প্রশাসনের কোন ম্যাজিস্ট্রেট এর তৎপরতা লক্ষ করা যায়নি। সব মিলিয়ে কেদারগন্জ বাজারের অবস্থা স্বাভাবিক।

উল্যেখ্য,লকডাউন চলাকালীন সময়ে শুধুমাত্র জরুরী কাজে ব্যবহৃত ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা রাখা যাবে। এছাড়া হোটেল রেস্তোরা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা, কাঁচাবাজার সীমিত সময়ের জন্য খোলা রাখা যাবে। এছাড়া পুরোপুরি বন্ধ থাকবে সকল ধরণের চায়ের দোকান, ইজিবাইক চলাচল, পাখি ভ্যান চলাচল মোটরসাইকেলে শুধুমাত্র চালক একা চলাচল করতে পারবে। রিক্সাতে জরুরী প্রয়োজেনে এক জন যাত্রী চলাচল করতে পারবে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির কমিটির এক জরুরী (জুম) সভায় এ সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।