বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে লকডাউন কার্যকর করতে প্রশাসনের ভ্রাম্মমান অভিযান

By মেহেরপুর নিউজ

July 09, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় করোনা সংক্রমন প্রতিরোধ কল্পে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার বেলা ১০টা থেকে উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে ভ্রাম্মমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল থেকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ এবং লকডাউন কার্যকর করতে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, ভবেরপাড়া, সোনাপুর, দারিয়াপুর, মোনাখালি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোট ৯ টি মামলায় ৯ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে – ১০০০ টাকা জরিমানা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারায় ৩০০০ টাকা ও একই আইনের ৬৬ ধারা অনুসারে ২০০০ টাকা জরিমানা অর্থাৎ ৯ জন ব্যক্তিকে মোট ৬০০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। । জনস্বার্থে করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।