বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে শহিদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 14, 2020

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সোমবার সকাল ১১ টার সময় মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মজিবুর রহমান, মুজিবনগর থানা অফিসার ইনচার্য (তদন্ত) শরিফুজ্জান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম সহ উপজেলা বীর মুক্তিযোদ্ধা, উপজেলার কর্মকর্তা,কর্মচারি বৃন্দ।