মেহেরপুর নিউজ:
মুজিবনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
মুজিবনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
পরে সেখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী খালিদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, আয়ুব আলী ও আমজাদ হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।