বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে শিক্ষা বিভাগের মিলনমেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 24, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে মুজিবনগর উপজেলা শিক্ষা বিভাগের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব (পিইডিপি-৪),অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব (অর্থ বিভাগের) পরিচালক মোঃ মিজানুল হক,  পিটিআই ইন্সেক্টর আবুল কালাম আজাদ।

মিলন মেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মিলনমেলায় অংশগ্রহণ করেন।