বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে শিশু ও নারী অধিকার বিষয়ক এ্যাডভোকেসি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

September 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এনজিও সংঘঠন আত্মবিশ্বাসের মুজিবনগর মাখার উদ্যেগে বাংলাদেশ ইউনিসেফ এর অর্থায়নে শিশু ও নারী অধিকার বিষয়ক এ্যাডভোকেসি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায়  আত্মবিশ্বাস মাইক্রো এন্টার বিভাগের প্রধান আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নাজমুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান গুল নাহার বেগম।  স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্ময়কারী শহেদ হাসান হালিম, বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আবু সালেদ, এ্যাডভোকেসি অফিসার কাবিদুল হক, আলেয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে সেখানে সাংস্কৃকি অনুষ্ঠানের আয়োজন করা হয়।