বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে শিশু মেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 17, 2024

মেহেরপুর নিউজ:

শিশুদের সুরক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে কারিতাস বাংলাদেশ মেহেরপুরের মুজিবনগর উপজেলার উদ্যোগে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সেন্ট জেভিয়ার্স জুনিয়র বিদ্যালয় প্রাঙ্গনে শিশু মেলা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম শিশু মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন। কারিতাস বাংলাদেশ মেহেরপুরের মুজিবনগর উপজেলার কর্মকর্তা মিস্টার জেমস সহ কারিতাস বাংলাদেশ মেহেরপুরের মুজিবনগর উপজেলার অন্যান্য কর্মকর্তাগন এসময় সেখানে উপস্থিত ছিলেন।