বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

By Meherpur News

December 07, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কেদারগঞ্জ ও দারিয়াপুর এলাকার তিনটি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।