রাজনীতি

মুজিবনগরে সংখ্যলঘু ছাত্রদের মাঝে শিবিরের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এলাকার সংখ্যালঘু ১’শ ১০ জন ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেদারগঞ্জে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ছা্ত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম। মুজিবনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিবির নেতা আনোয়ার হোসেন, আবু সাইদ সম্রাট, আব্দুল হালিম প্রমুখ।