বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সমবায় সমিতির উদ্যোগে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 30, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা সমবায় অফিস এর উদ্যোগে মেহেরপুরের মুজিবনগরে ভ্রাম্যমান প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসডিজি অর্জনে সমবায়ের ভূমিকা ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি বিষয়ে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার।

হাঁস মুরগী ও গবাদিপশু পালনের মাধ্যমে সমবায়ীদের আয় বৃদ্ধিকরণ বিষয়ে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী নজরুল ইসলাম,সমবায় সমিতির সভা সমূহ ও অডিট সম্পাদনে সমবায় কর্তৃপক্ষের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন অশোক কুমার বিশ্বস,

এছাড়া সমবায় বিভাগের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন প্রশিক্ষণের কোর্স পরিচালক ও জেলা সমবায় কার্যালয় মেহেরপুর এর প্রশিক্ষক মোহাঃ নুরুজ্জামান ও সহকারী কোর্স পরিচালক ও জেলা সমবায় কার্যালয় মেহেরপুর এর সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষার।