মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে রায়হান (২৫) নামে এক যুবক সাপের কামড়ে আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটার সময় ঝোপে লুকিয়ে থাকা একটি সাপ তাকে কামড় দেয়। এতে তিনি ছটফট করতে থাকলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত রায়হান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।