টপ নিউজ

মুজিবনগরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষন

By মেহেরপুর নিউজ

December 21, 2020

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবক যুবতিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপি জনসচেতনামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গুডনেইবারস্ অফিস প্রাঙ্গনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গুডনেইবারস্ বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার লিংকন রায় এর সঞ্চালনায় এবং মেহেরপুর যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্য আব্দুল হাশেম, উপস্হিত থেকে প্রশিক্ষণ দেন মুজিবনগর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বিল্পব কুমার কুন্ড। প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা জনসচেতনামূলক কর্মকান্ড পরিচালনায় করনীয় বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।