বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সার্বিক যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

April 08, 2022

মেহেরপুর নিউজ:

মুজিবনগরের বল্লভপুর মুসলিম পাড়া সার্বিক যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বড়নাগার বিলের বটতলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি, যুবলীগ নেতা হাসানুজ্জামান লালটু, সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমান, ক্লাবের সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি ইলিয়াস মল্লিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান খান, ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন, ওয়াসিম শেখসহ ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।