মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ মার্চ: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দর রেজিমেন্টে’র উদ্যোগে সুন্দর বন রেজিমেন্টের এক প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়। শুক্রবার মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে.ক. তৌহিদুল ইসলাম , ব্যাটালিয়ন কমান্ডার মেজর আলমগীর হোসেন, মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক লে.আবদুর রাজ্জাক সহ সেনা সদস্য ও ক্যডেট সদস্যরা প্রীতিবোজে অংশ গ্রহন করেন। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্টন অনুষ্ঠিত হয়।