রাজনীতি

মুজিবনগরে সুষ্ঠভাবে এবং গাংনীতে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে ভোট গ্রহন শেষ ।। গননার প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

February 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ ফেব্রুয়ারি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায়  উৎসবমুখর  ও সুষ্ঠ পরিবেশে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকেই উপজেলার  ৪টি ইউনিয়নের ভোটার নিজ নিজ কেন্দ্রে ভোটাররা সারিবদ্ধ লাইনে দাড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

অপরদিকে, সকাল থেকেই গাংনী উপজেলা বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের ভোটে কেন্দ্র যেতে বাধা প্রদান করাসহ উচ্ছুঙ্খল ঘটনার মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাধ্য মত নির্বাচন সুষ্ঠ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

ভোটগ্রহন শেষে কিছুক্ষন বিরতীদিয়ে  শুরু হবে গননার কাজ।