বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সেচ্ছাসেবী সংগঠনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

By মেহেরপুর নিউজ

May 12, 2021

মেহেরপুর নিউজ:

“আমরা সবাই থাকলে পাশে, অসহায় শিশু হাসবে ঈদে” এই স্লোগান কে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেছে সোনার বাংলা সাহায্য সংস্থা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

বুধবার দুপুরে মুজিবনগ উপজেলা পরিষদ হল রুমে এই পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। সোনার বাংলা সাহায্য সংস্হার সাধারণ সম্পাদক রাজু আহমেদ এর সঞ্চালনায় ও সংস্হার সভাপতি বুলবুল আহমেদ সাগর এর সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা সেচ্ছাসেবী কল্যাণ ট্রাস্ট এর সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন শেখ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব। সহ সোনার বাংলা সাহায্য সংস্হার সদস্যবৃন্দ এবার ঈদুল ফিতরে মুজিবনগর উপজেলার ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করে।