বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে স্কুল পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 11, 2022

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার সময় মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন কবির, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামসহ উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

প্রস্তুতি সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ই জানুয়ারি -২০২২ থেকে ২০ই জনুয়ারি-২০২২ চার দিনব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ২১টি স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।