মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় সরকার দিবসে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্হ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, মুজিবনগর মডেল থানার এসআই হেকমত আলি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহুরুল আমিন প্রমূখ।
এদিকে এর আগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি র্যালী মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় সরকার দিবসে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, মুজিবনগর মডেল থানার এসআই হেকমত আলি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহুরুল আমিন প্রমূখ। এদিকে এর আগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।