টপ নিউজ

মুজিবনগরে স্বাধীনতা সড়ক নির্মাণ কাজ শুরু

By মেহেরপুর নিউজ

February 07, 2021

মেহেরপুর নিউজ:

মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে ইমিগ্রেশন, কাস্টমস চেকপোস্ট  স্থাপনের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগরে স্বাধীনতা সড়ক (মুজিবনগর কলকাতা)  নির্মাণ কাজ শুরু হয়েছে।

এ সড়কের ফলে দুই দেশের সম্পর্ক যেমন মজবুত হবে তেমনি এলাকার উন্নয়ন হবে। মুজিবনগর পর্যটন কেন্দ্রও সমৃদ্ধ হবে। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদীয়ার কৃষ্ণনগর পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের মাত্র ৩০০ মিটার ইটের সোলিং করা। এটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে। প্রস্তাবিত স্বাধীনতা সড়ক নির্মাণে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

রবিবার এ সড়ক কাজ শুরু করা হয়। আসন্ন মহান স্বাধীনতা দিবসে মুজিবনগরে স্বাধীনতা সড়ক (মুজিবনগর কলকাতা) নিয়মিত চালু করার লক্ষ্যে এ সড়কটি সংস্কার কাজে হাতে নেয় মেহেরপুর এলজিইডি। মুজিবনগরে স্বাধীনতা সড়ক (মুজিবনগর কলকাতা)’র সংস্কার দেখার জন্য মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার নির্মাণ কাজ পরিদর্শন করেন।